আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, প্রত্যাশাও অনেক: এবার আর কোন ছাড় দিতে রাজি না – ইউ এস বাংলা নিউজ




মুনমুন শারমিন শামস (নারী অধিকার কর্মী, লেখিকা ও সাংবাদিক)
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, প্রত্যাশাও অনেক: এবার আর কোন ছাড় দিতে রাজি না

মুনমুন শারমিন শামস (নারী অধিকার কর্মী, লেখিকা ও সাংবাদিক)
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬ |
শেখ হাসিনা ফিরছেন। রাজনীতির মাঠে আওয়ামী লীগকেও ফেরাতে হবে। এর কোনো বিকল্প নাই। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলকে নোংরামি আর ষড়যন্ত্র করে আটকে রাখতে চাইবে যারা, তারাই বিপদে পড়বে। এটা অবশ্যম্ভাবী। তাই আওয়ামী লীগের ফিরে আসাটা শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার। আওয়ামী লীগের সমালোচনা, বিরোধিতা যেটাই হোক, তাদের প্রতিপক্ষকে সেটা করতে হবে রাজনৈতিকভাবে, সুষ্টু গণতান্ত্রিক উপায়ে। সভ্য পথে। ডিপস্টেটের ভাড়া করা চাকর ইউনূসের দেখানো পথে না। দীর্ঘ আড়াই বছর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ই সেপ্টেম্বর। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সবশেষ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছিল ২০২৪ এর ৩০শে এপ্রিল। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, জনগণের

অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে মুক্ত করার রুপকল্প চুড়ান্ত করা হবে এই বৈঠকে। আমরা যারা মুক্তিযুক্তপন্থী, বঙ্গবন্ধুকে ভালবাসি, শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রাখি, সেই সাধারণ মানুষ, সমর্থকরা তীব্র উৎকণ্ঠা নিয়ে এই প্রত্যাবর্তন ও পরিবর্তনের অপেক্ষায় আছি। কেন আছি? কারণ রাজাকার ঠেঙ্গিয়ে দেশছাড়া করতে এবং ষড়যন্ত্রকারী দেশদ্রোহীদের চরম প্রাপ্য শাস্তি দিতে পারবে একমাত্র আওয়ামী লীগ। আর কেউ না। আর কারু প্রতি বিন্দুমাত্র আস্থা রাখি না। কিন্তু এবারের আওয়ামী লীগের প্রতি আমার প্রত্যাশা আরো অনেক কঠিন, জটিল এবং ক্রিটিক্যাল। এবারে আওয়ামী লীগকে আমি আর কোনো ছাড় দিতে রাজি নই। আওয়ামী লীগের কাছে একজন সমর্থক হিসেবে আমি যা চাই তা আমি স্পষ্ট করে উচ্চারণ করতে

চাই। আমার চাওয়া আওয়ামী লীগকে আমি দেখতে চাই বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, সাহিত্যের ধারক হিসেবে। কোনো ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন, মৌলবাদী, অন্ধকার লোকদের খুশি করার কোনো ধরনের তাগিদ যেন আওয়ামী লীগের মধ্যে আর কখনো কোনোদিন দেখতে না হয়। আওয়ামী লীগ দেশে আধুনিক সুশিক্ষার পক্ষে থাকবে। আওয়ামী লীগ সব ধরনের অন্ধকারাচ্ছন্ন ভুল শিক্ষা ব্যবস্থার বিপক্ষে অবস্থান নেবে। আওয়ামী লীগ মোল্লাতন্ত্রের অবসানে এই শিক্ষা ব্যবস্থাকে এক ধারা করার লক্ষ্যে কাজ করবে জনগনের সাথে। আওয়ামী লীগ আধুনিক হবে। তাদের কর্মীরা সভ্য সুন্দর শিক্ষায় নিজেদের আলোকিত করবে। তারা মানুষকে মানুষ মনে করবে। নারী পুরুষ সকল লিঙ্গের মানুষকে এক মনে করবে। কাউকে ছোট করে কথা বলবে না। নারীর স্বাধীনতা এবং নারীর

ইচ্ছের বিরুদ্ধে কথা বলার যে চল এই সমাজে আছে, আওয়ামী লীগ সেই সমাজের নোংরা নিয়ম ভাঙার কাজে নিজেদের নিয়োজিত করবে। এ কাজ যারা করবেন, সেই কর্মীরা হবেন সভ্য সুন্দর শিক্ষিত মানুষ। আমরা আর কোনো সিপি গ্যাঙ দেখতে চাই না। কখনো কোনোদিন না। আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা মানুষের কাছে যাবেন। তারা সমাজের পালস ধরতে শিখবেন। অন্য দিকে তাকিয়ে নিজেদের বিশাল কিছু ভেবে বোকার মতো আচরণ আর করবেন না। অনেক হয়েছে এসব। আওয়ামী লীগকে সমালোচনা নিতে শিখতে হবে। আওয়ামী লীগকে কঠোরতম সমালোচনাও বুঝতে শিখতে হবে। অবশ্যই সে সমালোচনা কার কাছ থেকে আসছে, সেটি দেখে নেবার সুযোগ আছে। কিন্তু সমালোচনা করলেই গুপ্তদের দেওয়া ট্যাগে সমালোচনাকারীদের হেনস্থা

করার যে চল দলটিতে একসময় তৈরি হয়েছিল, সেটি বর্জন করতে হবে। ২৪ এর পর আশা করি তারা চিনতে শিখেছেন কারা তাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী। তাই এবার এটি বরং সহজ হয়ে গেছে। আওয়ামী লীগকে বুঝতে হবে নতুন প্রজন্মকে। তারা যেমনই হোক, তাদেরকে বুঝতে শেখা তাদের কর্তব্য। ‘‘জেনারেশন খারাপ” বলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। খারাপ জেনারেশনকে শুদ্ধ করার দায়িত্ব সবার। তাদেরও। তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক। আমার আরো বহু কিছু বলার আছে। আপাতত এটুকুই মাথায় আসল, লিখলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? কাকে বিয়ে করলেন জেমিমা গোল্ডস্মিথ ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড ‘এসব লোক থেকে আমি দূরে থাকি’ ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা