দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬ |
দক্ষিণ আফ্রিকায় পৃথক ঘটনায় দুদিনে চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন, দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং অপর একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ইস্টার্ন কেপ প্রদেশের লেডিফ্রে এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল ব্যাপারী নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা জামালের দোকানের টিন কেটে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর সময় জামালের বুকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জামাল চাঁদপুরের মতলব উপজেলার সিপাইকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। একই দিনে নর্দার্ন কেপ প্রদেশের পেকাসডর্প

এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মনির হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের বাসিন্দা। এছাড়া বুধবার রাতে ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন শহরের নিকটবর্তী একটি গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহ আলম নামে আরেক বাংলাদেশি মারা যান। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ফ্রি স্টেটের বেলকম তেনিজেন এলাকায় বসবাসকারী রেদওয়ান উল্লাহ নামে এক বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত রোববার দেশ থেকে দক্ষিণ আফ্রিকায় কর্মস্থলে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেদিন ভোরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি লক্ষ্মীপুর সদর

উপজেলার জাদিয়া গ্রামের বাসিন্দা। দুদিনে চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক