মক্কায় রেড অ্যালার্ট জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৬

মক্কায় রেড অ্যালার্ট জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৬ |
সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। গালফ নিউজ জানিয়েছে, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এ সতর্কতা দেওয়া হয়েছে। মক্কার তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি ধুলা ও বালুঝড়ের আশঙ্কা রয়েছে। পবিত্র নগরী মক্কা ছাড়াও জাজান, আসির, আল বাহা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এনসিএম জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু অংশের পাশাপাশি পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও সক্রিয় বাতাসসহ বৃষ্টিবাহী বজ্র মেঘ তৈরি হতে পারে।

এছাড়া পূর্ব সৌদির উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা পড়তে পারে, এতে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও সৌদি আরবের বিভিন্ন এলাকায় তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির ওপরে। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু, মোট মৃত্যু ৯৫৫ মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী নিহতের সংখ্যা বেড়ে ২৮৯, এখনো পর্যটকসহ নিখোঁজ অন্তত ৮২৬ টানা ১০ দিন ঝোড়ো বৃষ্টির আভাস মক্কায় রেড অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের মধ্যরাতে বাইকে দুই তরুণের মাঝে এক তরুণী, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল প্রেম-রোমান্স নির্ভর সিনেমা ও নাটক নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ ‘প্রকাশ করায় আমাকে মেরে ফেলতে পারে’ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত আদালতে বহাল ঘর থেকে পিঁপড়া তাড়ানোর সহজ পাঁচ উপায় ভোলার বাজারে কমেছে ইলিশের দাম, বেড়েছে সরবরাহ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’