ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার
সুযোগ মতো একেক সময় একেক ছাত্রকে নিয়ে টয়লেটে ঢুকতেন মাদ্রাসার মুহতামিম, এবং…
অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ লুট: কক্সবাজারে এক রাতেই দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক
৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের
আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা
সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০
রাজধানীর সদরঘাট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মিতুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পর সূত্রাপুর থানা পুলিশ ১০ জনকে আটক করেছে।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চিত্তরঞ্জন এভিনিউয়ের ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) শুভ বাড়ই বলেন, পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়।
এতে মিতুল নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, নিহত মিতুল কোনো রাজনৈতিক দলের
সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় মিতুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মিতুলের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, সদরঘাট এলাকায় ফুটপাত ও দোকানপাটের চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। গত ১৩ আগস্টও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই শনিবার ফের সংঘর্ষ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।