মাত্র তিনমাসে নতুন করে ১ কোটি মানুষ দরিদ্র্য হয়েছে – ইউ এস বাংলা নিউজ




-ড. মামুনুর রশীদ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬

মাত্র তিনমাসে নতুন করে ১ কোটি মানুষ দরিদ্র্য হয়েছে

-ড. মামুনুর রশীদ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ |
এপ্রিল ২০২৬ সালে দুইটা এক্সপেরিমেন্ট থেকে আমরা আপনাদের জানাইয়েছিলাম যে প্রায় ১০ কোটি মানুষ দারিদ্র্যসীমার মধ্যে এসে গেছে। সাথে যদি ১০% উৎপাদন কমে যায়, তাতে আরও প্রায় ২ কোটি মানুষ ঝুঁকিপূর্ণ হবে। জুন পর্যন্ত অনেকগুলো নতুন খবর বাজারে এসেছে। প্রায় ৪০% মানুষ ভালো খাবার কেনার সামর্থ্য হারিয়েছে বলে খবরে এসেছে। তিন মন ধান বিক্রি করে একটা ইলিশ মাছ কিনেছেন একজন কৃষক – প্রথম আলোতে এসেছে। গ্যাসের জোগান না থাকার কারণে শিল্প খাতে ধস নেমেছে। শহর ছেড়ে পরিবারকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন অনেকে। শিক্ষাখাতে নেমেছে অন্ধকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এতই খারাপ যে মানুষ নিজের ঘরেই নিরাপদ নয়। যে দুইটা এক্সপেরিমেন্ট আমি আগে চালিয়েছিলাম তার জন্য

লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন। নিচের সংযুক্তি থেকে দেখুন কীভাবে মাত্র তিনমাসে নতুন করে প্রায় ১ কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে ঢুকে গেছে। আর যদি আগামী মাসগুলোতে ১০% এর উপর উৎপাদন কমে, যা হবার সম্ভাবনা খুবই বেশি, তাতে প্রায় ৩ কোটি মানুষ এই লিস্টে যোগ হবে। Poverty Multiplier যদি হিসেবে নেয়া হয়, এই নতুন করে প্রায় ১ কোটি মানুষের গরিব হয়ে যাওয়া সামাজিক শৃঙ্খলা এবং দেশীয় উৎপাদন এবং অন্যান্য খাতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। আমরা অনেকে এই দারিদ্র্যের খবরে কিছু মনে করিনা যেহেতু আমাদের চোখের সামনে অনেক কিছুই হচ্ছেনা। নিজেদের সেফ জোনের বাহিরে গিয়ে দেখুন সাধারণ মানুষের কি অবস্থা। হামের কারণে হামে আক্রান্ত ৬০%

পরিবার নিঃস্ব হয়ে গেছে। কিন্তু আমরা অনেকেই হয়তো এইটা খেয়াল করিনি যেহেতু আমাদের সামনে কিছুই হচ্ছেনা। আবার খাদ্যের জন্যই যদি সব টাকা চলে যায়, তাতে অন্যান্য খাতে ব্যয় কমে যাবে যা পুরো অর্থনীতির জন্য অশনিসংকেত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ বিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করলো জেমিনি অ্যাপ বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করল পুলিশ চাকরি গেল বিপ্লব কুমার, রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ‘মানসিকভাবে শক্ত থাকো’, বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন মেসিকে রোনালদোর সমবেদনা একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর বাবাকে শেষ বিদায় জানিয়ে মিয়ামিতে ফিরলেন মেসি ২৩ বছর পর সেই ডারউইনে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ চিকিৎসা নিতে আবারও লন্ডন গেলেন ইলিয়াস কাঞ্চন গরুর ফার্মে ২ কোটি টাকার নকল সিগারেট গৃহকর্মীকে হত্যায় বাধা, দম্পতিকেও খুন সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতা, রক্ষা পেলেন এমপি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ: কারা কখন দেখতে পাবেন, বাংলাদেশে কি দেখা যাবে নির্মাণাধীন মাদ্রাসার তদন্তে যাওয়া পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের দৌরাত্ম্য কমছেই না আবারও সাভারে প্রেশার কুকার বোমা উদ্ধার ঢাবির ‘ওসমান হাদি’ হল থেকে দুই সমকামী ছাত্র আটক, হল থেকে বহিষ্কার ভারত-মার্কিন গোয়েন্দা তৎপরতার মধ্যেই সাভারে জেএমবি সদস্য বোমা ও সরঞ্জামসহ আটক