আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬

আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ |
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। বোর্ড ইতিহাসের গত ১৫ বছরের রেকর্ড ভেঙে এবার সর্বকনিষ্ঠ পাশের হার নিবন্ধিত হয়েছে মাত্র ৫৯.৪৮ শতাংশ। পাশাপাশি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে কৃতকার্য হতে পারেনি ৫২ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী। উদ্বেগের বিষয় হলো, মোট পরীক্ষার্থীর ২২.০৯ শতাংশ অর্থাৎ ২৮ হাজার ৭৭১ জন শিক্ষার্থীই মাত্র ১টি বিষয়ে অকৃতকার্য হয়েছে। একক বিষয়ে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়াকেই পাসের হার ধসের প্রধান কারণ বলে

মনে করা হচ্ছে। এছাড়া, এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯,৩৯৮ জন শিক্ষার্থী, যা গত বছরের (১১,৮৪৩ জন) তুলনায় ২,৪৪৫ জন কম। চট্টগ্রাম বোর্ডের ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়কালে কখনোই পাশের হার ৭৫ শতাংশের নিচে নামেনি। বিগত বছরগুলোর পাসের হার ছিল এমন- ২০১১ সালে ৭৮.৩৬%, ২০১২ সালে ৭৯%, ২০১৩ সালে ৮৮.০৭%, ২০১৪ সালে ৯১.৪২%, ২০১৫ সালে ৮২.৮৩%, ২০১৬ সালে ৯০.৪৬%, ২০১৭ সালে ৮৪.১৩%, ২০১৮ সালে ৭৫.৫৪%, ২০১৯ সালে ৭৮.১৭%, ২০২০ সালে ৮৪.৭৯%, ২০২১ সালে ছিল সর্বোচ্চ পাসের হার- ৯১.১৩%, ২০২২ সালে ৮৭.৫৩%, ২০২৩ সালে ৭৮.২৯%, ২০২৪ সালে ৮২.৮০% এবং ২০২৫ সালে ৭২.০৭%। হঠাৎ এমন ফল বিপর্যয়ের পেছনে শিক্ষার্থীদের

পড়াশোনায় অমনোযোগিতাকে দায়ী করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি বলেন, “শিক্ষার্থীরা মূল পড়াশোনা ছেড়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলনমুখী ও বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছিল। পাঠ্যবই থেকে দূরে সরে যাওয়ার সেই নেতিবাচক প্রভাবই সামগ্রিক ফলাফলে প্রতিফলিত হয়েছে।” এই ফলাফলের ধরন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থীর অভিযোগ, বিগত রাজনৈতিক প্রেক্ষাপট ও শিক্ষাব্যবস্থাকে ব্যর্থ প্রমাণ করার উদ্দেশ্যে খাতা মূল্যায়নে রাজনৈতিক বলির শিকার হতে হয়েছে তাদের। সরকারের সস্তা জনপ্রিয়তা অর্জনের কৌশলের কারণে সঠিক মূল্যায়ন থেকে তারা বঞ্চিত হয়েছে বলেও দাবি অনেকের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ ‘সম্পর্ক উন্নয়নে’ চীন সফরের পর ‘র’ প্রধান এখন বাংলাদেশে বেতন দিচ্ছে না বাফুফে, ফেসবুকে ব্রিটিশ কোচ লিখলেন, ‘খুব ভয়ে আছি’ ডিজিএফআই’র আমন্ত্রণে ঢাকায় ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা: জামায়াতের সাথে মার্কিন থিংক ট্যাংকের বৈঠক এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭ লাখ ফেল, শিক্ষামন্ত্রী মিলনের কারসাজি- অভিযোগ শিক্ষার্থীদের ‘আমিররাও বখরা খায়’, আমিরের উদ্দেশ্যে উপজেলা জামায়াত নেতার ফেসবুকে ক্ষোভ র‌্যাবের হেলিকপ্টার কি ছয়তলার উচ্চতায় নেমে এসেছিল? র‌্যাবের হেলিকপ্টার কি ছয়তলার উচ্চতায় নেমে এসেছিল? মানিকগঞ্জে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ কর্মী শিহাবের খুনিদের বিচার দাবি ছাত্রলীগের