সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬

আরও খবর

সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ

২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন

গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা

গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক

উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস

ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল!

শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ |
দুর্ঘটনার প্রায় পৌনে তিন ঘণ্টা পর সিরাজগঞ্জে লাইনচ্যুত রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন উদ্ধারের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে ঈশ্বরদী (পাকশী) থেকে আসা রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হয়। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। মঙ্গলবার বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের সদানন্দপুর (শহীদ এম মনসুর আলী) স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সিল্কসিটি এক্সপ্রেসসহ রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। তীব্র গরমের মধ্যে নারী, শিশু ও অন্যান্য যাত্রীকে দীর্ঘ সময় দুর্ভোগ

পোহাতে হয়। তবে চালক জরুরি ব্রেক প্রয়োগ করায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ২টা ৪০ মিনিটে ঈশ্বরদী (পাকশী) থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা কামাল। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেল সোয়া ৩টার দিকে ভারী ক্রেনের সাহায্যে লাইনচ্যুত পাওয়ার কারটি লাইনে তুলে জামতৈল স্টেশনের দিকে সরিয়ে নেওয়া হয়। রেল কর্মকর্তারা জানান, বগিটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেললাইনের শতাধিক কংক্রিটের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ট্র্যাক মেরামতের কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগের ডিআরএমকে

প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বের বিষয়ে জিএম ফরিদ আহমেদ বলেন, ঈশ্বরদী থেকে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল প্রস্তুত করে রওনা দিতে কিছুটা সময় লেগেছে। তবে খবর পাওয়ার পর থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া হলেও ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতের কাজ চলছিল। ট্র্যাক সচল হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে

রেল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র কেন জাপানি মুদ্রার পতন ঠেকাতে চাইছে? ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, উত্তেজনা হলুদ সাংবাদিকতার দায়ে পাকিস্তানে নিষিদ্ধ হলো আলজাজিরা ঢাবির ২৩১ শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থাগ্রহণ: কানাডাভিত্তিক মানবাধিকার সংগঠনের উদ্বেগ গন্তব্য কোথায়? মার্কিন স্যাংশন ও ট্যারিফের রাজনীতিতে রাজনীতি নেই, আছে শোষণ ও বিশ্বগ্রাসের বাসনা বগুড়ায় যুবদল নেতার নেতৃত্বে রড দিয়ে পিটিয়ে আওয়ামী লীগ সভাপতিকে খুন মামুনুল হকের মাদ্রাসার পাশে ফাটল ককটেল: ‘সাজানো নাটক’ সন্দেহ স্থানীয়দের মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির ইরানকে শাস্তি দিতে ‘সৃজনশীল উপায়’ খুঁজছে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা