খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ July, ২০২৬

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ July, ২০২৬ |
‘ইলিশের রাজধানী’ খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাটে এখন ইলিশ ছোঁয়াই যেন এক পরম বিলাসিতা! নিম্নবিত্ত দূরের কথা, মধ্যবিত্তেরই নাগালের বাইরে রুপালি ইলিশ। এর সাথে যুক্ত হয়েছে ইলিশের ডিমের অভূতপূর্ব মূল্যবৃদ্ধি। এক বছরের ব্যবধানে ইলিশের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। আজ ২৯শে জুলাই, বুধবার ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য। আড়তগুলোতে প্রতি কেজি ইলিশের ডিম এখন বিক্রি হচ্ছে ৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকায়! অথচ ঘাটের প্রবীণ ও নিয়মিত মাছ ব্যবসায়ীরা জানান, গত বছর ঠিক একই মৌসুমে প্রতি কেজি ডিম বিক্রি হয়েছিল, আড়াই থেকে ৩ হাজার টাকায়। আকাশচুম্বী এই দাম দেখে হতবাক সাধারণ ক্রেতা

ও ভোজনরসিকরা। ঘাটে আসা বেশ কয়েকজন ক্রেতা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, ইলিশের বাজারে এখন অগ্নিমূল্য। আগের কোনো বছরে ইলিশ মাছ ও ডিম কিনতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি তাদের। এক ক্রেতা আক্ষেপ করে বলেন, “যেভাবে দাম হাঁকানো হচ্ছে, তাতে সাধারণ মানুষের জন্য ইলিশে হাত দেওয়া বা কেনার কথা ভাবাও এখন একধরনের অপরাধের মতো ঠেকছে।” পদ্মা-মেঘনার পাড়ে দাঁড়িয়ে ইলিশের প্রাচুর্য দেখার সুযোগ হলেও, ঘাটে এসে কেবল বাড়তি দামের চাবুক খেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে। ব্যবসায়ীদের সিন্ডিকেট নাকি সরবরাহ ঘাটতি—কী কারণে দামের এই অস্বাভাবিক লাফ, তা নিয়ে বইছে ব্যাপক আলোচনার ঝড়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড মাদকের ভয়াল গ্রাসে রাজধানী ঘুম থেকে চিরঘুমে ১২ প্রাণ মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার পাখির কোলাহলে মুখর চলনবিল টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪ দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান প্রেসিডেন্টের সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ জঙ্গিবাদের পুনরুত্থান: আঞ্চলিক উগ্রবাদের নতুন কেন্দ্র বাংলাদেশ রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের সঙ্গে মেক্সিকান ড্রাগ কার্টেলের যোগসাজশ তদন্ত করছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ গোয়েন্দা সংস্থার রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়! চ্যাম্পিয়নস লিগে আজ ব্লকবাস্টার লড়াই: মুখোমুখি পিএসজি ও বার্সেলোনা আফগানদের বড় জয়ে জটিল সমীকরণ, ফাইনালে উঠতে বাংলাদেশকে জিততে হবে বড় ব্যবধানে