রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ October, ২০২৬

রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৬ |
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎ বেরিয়ে যাওয়ার অপরাধে ক্রিস্টিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২১৫ পাউন্ডের (প্রায় ৩৫ হাজার টাকা) জরিমানা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। সাধারণ কারো জন্য এই টাকাটা ফেলাফেলার না হলেও, রোনালদোর বিশাল আয়ের কাছে এটি যেন সমুদ্রের এক ফোঁটা জল! ফোর্বসের হিসাব অনুযায়ী এই মৌসুমে সিআর সেভেনের মোট আয় প্রায় ৩০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩,৭০৮ কোটি টাকা। তার প্রতি সেকেন্ডের উপার্জনের সঙ্গে এই জরিমানার তুলনা করলে হিসাবটা দাঁড়ায় এরকম: দৈনিক আয়: প্রায় ১০ কোটি ১৫ লাখ টাকা প্রতি মিনিটের আয়: প্রায়৭১,০০০ টাকা প্রতি সেকেন্ডের আয়: প্রায় ১,১৭৫ টাকা মোট জরিমানা: ২১৫ পাউন্ড (প্রায় ৩৫,০০০ টাকা) সহজ কথায়, পর্তুগিজ

ফুটবল ফেডারেশন তাকে যে অঙ্কের জরিমানা ঠুকেছে, রোনালদোর অ্যাকাউন্টে সেই পরিমাণ অর্থ জমা হতে সময় লাগে ঠিক ৩০ সেকেন্ড! পর্তুগাল ফুটবল কর্তৃপক্ষ হয়তো ভেবেছিল তারকাকে বড় এক শাস্তির মুখোমুখি দাঁড় করাচ্ছে, কিন্তু রোনালদোর কাছে এই জরিমানা পরিশোধ করা মানে চায়ে এক চুমুক দেওয়ার চেয়েও কম সময়ের ব্যাপার!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের