ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
ইরানের সরকারকে উৎখাত করতে ইসরাইল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইরানের সরকার পতন হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও নির্মূল করা সম্ভব হবে। লেবানন সীমান্তবর্তী ইসরাইলের কিরিয়াত শমোনায় নতুন তেল হাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহকে পিছু হটানোর ক্ষেত্রে ইসরাইলি সামরিক বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নেতানিয়াহু বলেন, কাজ শেষ করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। এটি বিষাক্ত অক্টোপাসের মাথা। মাথা কেটে ফেললে পুরো শরীর ধসে পড়বে। এরপর লেবাননের সঙ্গেও আমাদের শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ইরানের সরকারকে উৎখাত করাই তাদের প্রধান

লক্ষ্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন তিনি। এমনকি ঘটনার দুই দিন আগেও এ নিয়ে কথা হয়েছে বলে জানান নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইরানের সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত দেশটি আবারও পারমাণবিক বোমা তৈরি এবং নিজেদের আঞ্চলিক জোট পুনর্গঠনের চেষ্টা করবে। সরকারটি দুর্বল ও ক্ষতিগ্রস্ত হলেও তাদের উগ্র মনোভাবের কারণে এমন প্রচেষ্টা বন্ধ হবে না বলে দাবি করেন তিনি। নেতানিয়াহুর ভাষ্য, ইরানের সরকারকে উৎখাত করাই এ ধরনের হুমকি ঠেকানোর একমাত্র উপায়। এরপর হিজবুল্লাহকে নির্মূল করার পথও সহজ হবে। সূত্র: টাইমস অব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের