হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬

হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ |
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৩ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭০৮ জন মারা গেছেন। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ৯৫ জনের ক্ষেত্রে। বিভাগওয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৫ জন। এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে

পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ৯০৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৮৩৪ জন। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে এক লাখ ২০ হাজার ৩৫২ চিকিৎসা নিতে হাসপাতালে গেছে এবং তাদের মধ্যে এক লাখ ৩ হাজার ৭৮ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত যারা হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ১৪ হাজার ৮৪১ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা