বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ July, ২০২৬

বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার আরও কঠোর হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২ দশমিক ৪৯ ডলারে। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৮১ দশমিক ৩০ ডলারে নেমে আসে। বার্তা সংস্থা রয়টার্সকে স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। একই সঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির

সম্ভাবনাও জোরালো হয়েছে। এর ফলে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে এবং বন্ডের ফলন বাড়ছে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, তেলের দাম বৃদ্ধি এবং গ্রীষ্মকালীন ছুটির কারণে বাজারে তারল্য কমে যাওয়ার মতো বিষয়গুলো স্বর্ণের দামে আরও নিম্নমুখী চাপ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। এদিকে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা বেড়ে ৭১ শতাংশে পৌঁছেছে। এক সপ্তাহ আগে এই সম্ভাবনা ছিল ৬৩ শতাংশ। শুধু স্বর্ণ নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ

কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৮৭ ডলারে, প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬২২ দশমিক ৭২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ দশমিক ৪৬ ডলারে লেনদেন হয়েছে। এদিকে দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারিত সর্বশেষ দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা