প্রেম করছেন শেহনাজ গিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬

প্রেম করছেন শেহনাজ গিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬ |
বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার অভিনেতা রাঘব জুয়েলের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনা তৈরি করেছে। মুম্বাইয়ে রাঘবের জন্মদিনের পার্টি শেষে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জুলাই মুম্বাইয়ে জন্মদিনের আয়োজন শেষে একসঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রাঘব ও শেহনাজ। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নতুন আলোচনা। জন্মদিনের আয়োজনে বলিউড ও টেলিভিশন অঙ্গনের অনেক তারকা উপস্থিত থাকলেও সবার নজর কাড়ে পার্টি শেষে রাঘব ও শেহনাজের একসঙ্গে বের হওয়ার দৃশ্য। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের ভিড়ের মধ্যে

শেহনাজের হাত ধরে তাঁকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন রাঘব। অনেকের ধারণা, ভিড়ের মধ্যে নিরাপদে এগিয়ে যাওয়ার জন্যই তিনি এমনটি করেছিলেন। তবে এই দৃশ্যই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, দুজনের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। আবার অনেকে বলছেন, এটি কেবল একজন ঘনিষ্ঠ বন্ধুর প্রতি স্বাভাবিক যত্নের প্রকাশ। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাঘব জুয়েল বা শেহনাজ গিল কেউই কোনো মন্তব্য করেননি। রাঘব ও শেহনাজকে ঘিরে গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৩ সালে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই

তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিভিন্ন সময়ে দুজনই দাবি করেছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু। ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দুই তারকা। রাঘব জুয়েলকে আগামীতে দেখা যাবে ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমায়। অন্যদিকে শেহনাজ গিলও একাধিক নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। উল্লেখ্য যে, ২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান শেহনাজ। ওই অনুষ্ঠানেই সালমান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ২০২৩ সালে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক