স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬

আরও খবর

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ |
বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও গুঞ্জনের অবসান ঘটাল সিলেট শিক্ষাবোর্ড। আগামীকাল শনিবার (১১ জুলাই) সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১০ জুলাই) রাতে সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের সঙ্গে জরুরি বৈঠক এবং তাদের লিখিত মতামত পর্যালোচনা শেষে পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। এদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে, বর্তমানে কোনো পরীক্ষাকেন্দ্র ঝুঁকিতে নেই এবং বন্যা পরিস্থিতিও পরীক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো পর্যায়ে পৌঁছেনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। জানা যায়, টানা চার দিনের ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি

ঢলে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একই সঙ্গে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। অন্যদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা ও উদ্বেগ আরও বেড়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণে কোনো বাধা দেখছে না সিলেট শিক্ষা বোর্ড। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এইচএসসি পরীক্ষা আয়োজনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় শনিবারের পরীক্ষা ঘিরে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের সংশ্লিষ্ট চার

জেলার জেলা প্রশাসকদের কাছেও লিখিতভাবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত চাওয়া হয়। জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবরা বৈঠকে এবং লিখিতভাবে জানিয়েছেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। সিলেট অঞ্চলে এখনো পরীক্ষা স্থগিত করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তিনি বলেন, জেলা প্রশাসকদের দেওয়া লিখিত আশ্বাস এবং কেন্দ্র সচিবদের মতামতের ভিত্তিতে আপাতত পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্ধারিত রুটিন অনুযায়ী শনিবার যথাসময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বিভাগের কোনো পরীক্ষা কেন্দ্রই বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই। কোথাও কোনো কেন্দ্র পানিতে তলিয়ে যায়নি এবং বন্যার কারণে পরীক্ষা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার

মতো পরিস্থিতিও তৈরি হয়নি। সব কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সব কেন্দ্র নিরাপদ, প্রস্তুত এবং পরীক্ষা গ্রহণের জন্য সম্পূর্ণ উপযোগী রয়েছে। এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ড শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। এরপর হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন চার জেলার পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করে বোর্ড কর্তৃপক্ষ। বৈঠকে জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের মতামত বিশ্লেষণ শেষে পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু