প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ July, ২০২৬

আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ July, ২০২৬ |
জামালপুরে এক প্রবাসীর স্ত্রীকে চেতনানাশক খাইয়ে অপহরণ, নগদ ১৭ লাখ টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ এবং টানা ১১ দিন আটকে রেখে ধর্ষণের এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, ঘটনা ধামাচাপা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) প্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগী নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো আধুনিক সাইবার অপরাধের অভিযোগও আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। গত ১লা জুলাই রাতে জামালপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে ভুক্তভোগী নারী মুর্শেদা আক্তার মিহা এবং তার প্রবাসী স্বামী সেলিম মিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে এই লোমহর্ষক ঘটনার বিবরণ দেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুর্শেদা আক্তার অভিযোগ করেন,

জমি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিএনপি নেতা নিজাম উদ্দিন বিভিন্ন সময়ে তার কাছ থেকে নগদ ১৭ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন। পরবর্তীতে এই টাকা ও স্বর্ণ ফেরত চাইলে শুরু হয় নির্যাতন। মুর্শেদা জানান, টাকা ফেরত চাওয়ায় তাকে ও তার শিশুসন্তানকে অপহরণ করা হয়। অপহরণের সময় ডাবের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল চেতনানাশক ওষুধ। ধর্ষণের শিকার ওই নারীর দাবি, অবরুদ্ধ অবস্থায় যখন তার সামান্য জ্ঞান ফেরে, তখন প্রাণনাশের ভয় দেখিয়ে বেশ কিছু সাদা স্ট্যাম্প ও কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়। একই সাথে কূটকৌশলের আশ্রয় নিয়ে তার আগের স্বামীকে তালাকনামা, নিজামের সাথে বিয়ের চুক্তি এবং একই সাথে নিজামকে

ডিভোর্স দেওয়ার কাগজেও অগ্রিম টিপসই নিয়ে রাখা হয়। এরপর জামালপুর শহরের বোসপাড়ার একটি গোপন আস্তানায় টানা ১১ দিন তাকে অবরুদ্ধ করে রাখা হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার পাশবিক নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পুরো ঘটনার আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছিল প্রতিনিয়ত। এই বর্বরতার বিচার চেয়ে ভুক্তভোগী নারী গত ৩০শে জুন জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ একটি মামলা দায়ের করেছেন। মামলা করার পর থেকেই তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবাসী স্বামী সেলিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্তরা এখন ডিজিটাল জালিয়াতির আশ্রয়

নিয়েছে। তার স্ত্রীর ছবি ও অশালীন ভিডিও তৈরিতে ‘এআই’ (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদের চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন