সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ July, ২০২৬

সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ July, ২০২৬ |
জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ছাত্রদলের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “জুলাইয়ে সরকারের বিরুদ্ধে ছাত্রদল, যুবদল ও বিএনপি সম্মুখভাগে থেকে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই ধারাবাহিকতায় ছাত্রদলের নেতাকর্মীরা সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিসগুলো গুঁড়িয়ে দিয়েছিল এবং আগুন জ্বালিয়ে দিয়েছিল।” আজ ৪ঠা জুলাই, শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাইয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতেই ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, “জুলাইয়ের মাঝামাঝি সময়ে যখন আন্দোলন তীব্র রূপ নিচ্ছিল, তখন ছাত্রদল ছাত্রলীগের চোখে চোখ রেখে রাজপথে দাঁড়িয়েছিল।

আমাদের বোনেরা স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেছিল। ১৭ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ভ্যাকেন্ট করা হলো, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা, বাড্ডা ও উত্তরায় ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলেছিল।” রাকিব উল্লেখ করেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ছিল। রাজপথের এই লড়াইয়ে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী ও সমর্থক নিহত হয়েছেন বলে তিনি দাবি করেন। ৪ঠা আগস্টের সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল ও যুবদল আন্দোলনের একদম অগ্রভাগে থেকে সাধারণ শিক্ষার্থীদের রক্ষা করেছিল। তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত ত্যাগ ও অবদানের কথা সহজে প্রকাশ্যে বলতে চান না, তিনি এগুলো প্রচারে

আনতে পছন্দ করেন না। কিন্তু আমাদের কাছে অসংখ্য অকাট্য প্রমাণ ও ডকুমেন্ট রয়েছে।” অনুষ্ঠানে জুলাইয়ে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন