ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির
বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?
প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি
ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার
জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ
কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয়
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায়
বিদায়ী অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকার ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ হাজার কোটি টাকা বেশি।
অর্থনীতিবিদদের মতে, বড় অঙ্কের রাজস্ব ঘাটতির কারণে সরকারের ব্যাংক নির্ভরতা বাড়ছে, যা মূল্যস্ফীতি ও বেসরকারি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিদায়ী অর্থবছরে সরকারের রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ কোটি টাকার বেশি ঘাটতিতে রয়েছে। একইসঙ্গে বাজেটে নির্ধারিত বিদেশি ঋণের লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম অর্জিত হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে বিদেশি সহায়তার অর্থছাড় দাঁড়িয়েছে ৪৫৮ কোটি ডলারে, যেখানে আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৫৬১ কোটি ডলার।
রাজস্ব আদায় ও বিদেশি ঋণের গতি কম থাকায় বাজেট বাস্তবায়নে সরকারকে ব্যাংকের ওপর
নির্ভর করতে হয়েছে। ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত নিতে হয়েছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৫ শতাংশের ঘরে, ফলে সরকার বাড়তি ঋণ নিলেও তার চাপ বেসরকারি খাতে পড়েনি। অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৬.৮ শতাংশ, আর সরকারি খাতে ২১.৮ শতাংশ।