রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬

আরও খবর

মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬ |
রাজনীতির আড়ালে মাদকের রমরমা ব্যবসা! রাঙামাটি শহরের মারী স্টেডিয়াম এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ ‘গণ অধিকার পরিষদ’-এর রাঙামাটি জেলা শাখার সহসভাপতি জলমনি চাকমাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার মূল সহযোগী বাবু তঞ্চঙ্গ্যাকেও (৩৮) হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল ২রা জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর গ্রেপ্তারের ঘটনাটি ঘটে। পরে রাতেই এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে রাঙামাটি জেলা পুলিশ। কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ওত পেতে ছিল পুলিশের একটি বিশেষ দল। মাদক বিক্রির উদ্দেশ্যে জলমনি চাকমা ও তার সহযোগী

বাবু তঞ্চঙ্গ্যা সেখানে অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ এগিয়ে যায় এবং তাদেরকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনার পর ওই দিন রাত ১১টার দিকে জেলার কোতোয়ালি থানায় এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন পুলিশ কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার বলেন,”গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে, ইয়াবার মূল

উৎস কোথায় এবং জেলাজুড়ে মাদকের সরবরাহের ‘রুট’ কী—সেসব গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য আদালতে আসামিদের রিমান্ড আবেদন করা হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত