ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
“জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি
“প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা
‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার
মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন
সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও
“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা
‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’
বিদেশ থেকে দেশে ফেরার একদিন পরেই বিক্ষোভ মিছিল থেকে ‘গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বলে ঘোষণা দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একটি মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে।
৩রা জুলাই, শুক্রবার দুপুরে মহানগরের রাজেন্দ্রপুর নান্দুয়ান এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ৩-৪শ ব্যক্তি অংশ নেন।
মিছিল শেষে বক্তব্য দেন নাসির মোড়ল। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘গাজীপুরের মাটিতে আজ
আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে—শেখ হাসিনা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।’ এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মিছিলের বিষয়টি জেনেছি। বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।’ গাজীপুর জেলা সদরের জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, ‘মিছিলটি আমাদের এলাকায় হয়নি। মেট্রোপলিটন এলাকায় হয়েছে। তবুও আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে।’