ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
ফেনীর সোনাগাজীতে সাবেক এমপি হাজী রহিম উল্লাহর ভাই হাজী সিরাজের ঘরে ডাকাতির মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে।
আজ ২৯শে জুন, সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সোমবার ফেনী আদালতে আত্মসমর্পণ করেন তারা। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামীরা হলেন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহিন, যুবদলকর্মী মোশারফ হোসেন, মো. আসিফ, আরিফ শুভ, নীরব, বেলাল হোসেন, দাউদুল ইসলাম ও মো. সৌরভ। তারা সকলে উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে পু্লিশের কোর্ট পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালত থেকে
অস্থায়ী জামিন নিয়ে তারা ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। প্রসঙ্গত, ২রা মার্চ রাতে উপজেলার সোনাপুর গ্রামে ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্লাহর ছোটভাই হাজী সিরাজের ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন হাজী সিরাজের স্ত্রী।
অস্থায়ী জামিন নিয়ে তারা ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। প্রসঙ্গত, ২রা মার্চ রাতে উপজেলার সোনাপুর গ্রামে ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্লাহর ছোটভাই হাজী সিরাজের ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন হাজী সিরাজের স্ত্রী।





