৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ June, ২০২৬

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ June, ২০২৬ |
তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) তাদের সামগ্রিক পরিচালন ব্যয় হ্রাস এবং মুনাফা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এই সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটি তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ২০ শতাংশ বা ৯ হাজার কর্মীকে পুনর্গঠনের আওতায় নিয়ে আসছে। সোমবার (২৯ জুন) প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই প্রক্রিয়ার অধীনে লাকি স্ট্রাইক ও ডানহিলের মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক এই বহুজাতিক কোম্পানিটি সরাসরি প্রায় ৫,৫০০ কর্মসংস্থান বিলুপ্ত করবে। এছাড়া আরও প্রায় ৩,৫,০০ কর্মীকে অ্যাকসেঞ্চারের মতো বহিরাগত বা তৃতীয় পক্ষের অংশীদার প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে। তবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সবচেয়ে বড় বাজার মার্কিন

যুক্তরাষ্ট্রকে আপাতত এই ছাঁটাই ও পুনর্গঠন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। ঐতিহ্যবাহী তামাক পণ্যের বিশ্বব্যাপী ক্রমাগত মন্দা এবং নতুন ধূমপান বিকল্পগুলোর দিকে ধাবিত হওয়ার এই সময়ে বিএটি কোন কোন নির্দিষ্ট অঞ্চল থেকে কর্মী ছাঁটাই করছে, তা স্পষ্টভাবে জানায়নি। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদেউ মারোকা এক বিবৃতিতে জানান, এই সংস্কারের উদ্দেশ্য হলো কোম্পানিকে আরও চটপটে, ব্যয়-শৃঙ্খল এবং প্রযুক্তিনির্ভর করে তোলা। একই সাথে তিনি ক্ষতিগ্রস্ত কর্মীদের এই রূপান্তরকালীন সময়ে যত্ন ও সম্মানের সাথে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাজার বিশ্লেষকদের মতে, বিএটি গত ফেব্রুয়ারি মাসেই উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের আভাস দিয়েছিল, তবে পুনর্গঠনের এই বিশাল আকার সবাইকে চমকে দিয়েছে। এই খবরের পর লন্ডনের

শেয়ার বাজারে বিএটির শেয়ারের দাম প্রায় ২ শতাংশ কমে গেছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, মাঝারি মেয়াদের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কোম্পানিটিকে হয়তো আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২০২৭ সালের মধ্যে ৫০০ মিলিয়ন পাউন্ড এবং ২০২৮ সালের মধ্যে বার্ষিক অতিরিক্ত ৬০০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৭৯৩ মিলিয়ন ডলার) সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। বিগত কয়েক বছর ধরে কোম্পানিটির রাজস্ব ও মুনাফার প্রবৃদ্ধি মন্থর রয়েছে, যা অনেক বিনিয়োগকারীকে হতাশ করেছে। যদিও মাঝারি মেয়াদে বার্ষিক ৩ থেকে ৫ শতাংশ রাজস্ব বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে বিএটি। বিশ্লেষকদের ধারণা, প্রথাগত সিগারেটের চেয়ে বর্তমানে বিএটির ভিউজ ভ্যাপ এবং ভেলো নিকোটিন পাউচের মতো

আধুনিক বিকল্পগুলোর উৎপাদন ও বাজারজাতকরণে কম শ্রমের প্রয়োজন হয়, যা এই কর্মী হ্রাসের অন্যতম কারণ। তাছাড়া কোম্পানিটি গত দেড় থেকে দুই বছর ধরে তাদের উৎপাদন কেন্দ্রগুলোকেও গুটিয়ে আনছে, যার অংশ হিসেবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় একটি চুরুট বা সিগারেট কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। চলতি বছরে বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী তামাক পণ্যের বিক্রি ২.৫ শতাংশ হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিএটি। এই পরিস্থিতিতে তারা নতুন বিকল্প পণ্যে জোর দিলেও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ভ্যাপ পণ্যের লাইসেন্স অনুমোদনে কঠোর আইনি নিষেধাজ্ঞা এবং বাজারজুড়ে চীনের অবৈধ ভ্যাপ পণ্যের সয়লাব বিএটির বিক্রি ও বাজার শেয়ারের

ওপর বড় ধাক্কা দিয়েছে। পাশাপাশি জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে ধূমপায়ীরা সস্তা ব্র্যান্ডের দিকে ঝুঁকছেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মতো বাজারগুলোতে অতিরিক্ত শুল্ক বৃদ্ধি, কঠোর আইন এবং অবৈধ ব্যবসার ফলেও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কোম্পানিটি। বিএটি জানিয়েছে, অধিকাংশ কর্মীর পদ পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং স্থানীয় নিয়ম মেনে বাকিদের সাথে আলোচনা চলছে। স্থানান্তরিত হওয়া সাড়ে তিন হাজার কর্মীর মধ্যে কোস্টারিকা, মেক্সিকো, পোল্যান্ড, রোমানিয়া ও মালয়েশিয়ার গ্লোবাল সার্ভিস হাবের কর্মী, পাকিস্তানের নির্দিষ্ট কিছু পদ এবং পোল্যান্ড ও রোমানিয়ার ডিজিটাল ও প্রযুক্তি খাতের কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন। সূত্র: রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন