ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৬

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৬ |
কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকারের সময় একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (২৯ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কায়ুকখালী ঘাট বোটের মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। আটকরা হলেন- সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) ও মো. আইয়ুব (২৪)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। আবুল কালাম জানান, সাগরে মাছ শিকারে যাওয়া একটি ট্রলারসহ পাঁচজন মাঝি-মাল্লাকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে অনেক দিন পর আবারও সাগরে

মাছ শিকারের সময় জেলেদের ধরে নিয়ে যাওয়ায় স্থানীয় জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, জেলেরা মাছ শিকারের সময় জলসীমা অতিক্রম করায় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে বলে শুনেছি। পাশাপাশি তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ কারণে জাপানকে হারানো কঠিন হবে ব্রাজিলের জন্য রাজধানীসহ ২০ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পে স্কেল: বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের জাবির সেই ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সূর্যাস্ত দেখা যেভাবে শারীরিক-মানসিক স্বাস্থ্য ভালো রাখে টেকনিক নয়, টাইব্রেকারের ‘লটারি’ জিততে একটি দর্শনে বিশ্বাসী আনচেলত্তি নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’ জাপান ম্যাচে ব্রাজিলিয়ানদের ‘মন বসছে না অফিসের টেবিলে’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা কার্যকর কবে? জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা সিন্ধু চুক্তিতে পাকিস্তানকে ছাড় দেবে না ভারত বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি রোমে একই পরিবারের ৩ জনকে হত্যা, যাকে খুঁজছে ইতালি পুলিশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস