বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৬

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৬ |
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পরিবর্তনের মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নীহা। এরপর থেকেই শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা— তবে কি সত্যিই বাগদান সারলেন এই অভিনেত্রী? বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে নেহার এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাকিস্তানি ছেলের সঙ্গে বাগদান সেরেছেন এই অভিনেত্রী। কয়েক মাস আগে বিদেশে ঘুরতে গিয়ে পরিচয় তাদের। এরপর পরিণয় এবং অবশেষে পারবারিকভাবে বাগদান। এদিকে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা

ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবি তুলেছেন। তবে এসব মন্তব্যেরও কোনো জবাব দেননি অভিনেত্রী। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই ছবি ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি সেটিকে ‘নাটকের প্রচারণা’ বলে ব্যাখ্যা করেছিলেন। তবে এবার ‘এনগেজড’ স্ট্যাটাসের বিষয়ে নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদান হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সূর্যাস্ত দেখা যেভাবে শারীরিক-মানসিক স্বাস্থ্য ভালো রাখে টেকনিক নয়, টাইব্রেকারের ‘লটারি’ জিততে একটি দর্শনে বিশ্বাসী আনচেলত্তি নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’ জাপান ম্যাচে ব্রাজিলিয়ানদের ‘মন বসছে না অফিসের টেবিলে’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা কার্যকর কবে? জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা সিন্ধু চুক্তিতে পাকিস্তানকে ছাড় দেবে না ভারত বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি রোমে একই পরিবারের ৩ জনকে হত্যা, যাকে খুঁজছে ইতালি পুলিশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’