ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ June, ২০২৬

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ June, ২০২৬ |
আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের মুখে বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করেছে ভারত সরকার। এর অংশ হিসেবে দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি নতুন কন্ট্যাক্টলেস ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। গত ২৫ জুন থেকে কার্যকর হওয়া এই নিয়মের অধীনে এখন থেকে যেকোনো দেশ থেকে ভারতে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইটে ওঠার আগে অনলাইনে একটি স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্য আফ্রিকার এই ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার পর ভারত এই সতর্কতামূলক পদক্ষেপ নিল। নতুন এই নিয়মটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভারতে আসা সকল

যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। যাত্রীরা তাদের যাত্রা শুরুর ২৪ ঘণ্টা আগে airsuvidha.civilaviation.gov.in পোর্টালে গিয়ে এই ফর্মটি পূরণ করতে পারবেন। বিমানবন্দরে নেমে বাড়তি ঝামেলা এড়াতে যাত্রীদের ওয়েব চেক-ইনের সময়ই এই ফর্মটি পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ফর্মে মূলত যাত্রীর বিগত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, এবোলা আক্রান্ত কোনো অঞ্চলে যাওয়ার রেকর্ড আছে কিনা এবং শরীরে জ্বর, গায়ে ব্যথা বা রক্তপাতের মতো কোনো উপসর্গ রয়েছে কিনা—সেসব তথ্য দিতে হবে। ভারতে পৌঁছানোর পর যাত্রীদের বিমানবন্দরে কোনো কাগজের ফর্ম পূরণ করতে হবে না; কেবল ডাউনলোড করা এই অনলাইন ফর্মটি ইমিগ্রেশন কাউন্টারে দেখালেই চলবে। এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রীদের তথ্য রিয়েল-টাইমে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা

ও ইমিগ্রেশন টিমের কাছে পৌঁছে যাবে। ভারত সরকারের এই জরুরি পদক্ষেপের মূল কারণ হলো গত ১৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া একটি ঘোষণা। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এবং উগান্ডায় ছড়িয়ে পড়া এবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি করে ডব্লিউএইচও। এবারের প্রাদুর্ভাবটি মূলত ইবোলার একটি বিরল রূপ ‘বুন্দিবুগিও ভাইরাস ডিজিজ’ দ্বারা সৃষ্ট, যার জন্য বর্তমানে অনুমোদিত কোনো ভ্যাকসিন বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। ডিআরসি ও উগান্ডার সীমান্তবর্তী দক্ষিণ সুদানের মতো দেশগুলোও এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ভারত সফরকারী বা ট্রানজিট নেওয়া যাত্রীদের এই সমস্ত দেশে ভ্রমণের ইতিহাস থাকলে বিমানবন্দরে তাদের অতিরিক্ত স্ক্রিনিংয়ের মুখোমুখি হতে হবে। বিগত পাঁচ

দশকে আফ্রিকায় এবোলা ভাইরাসের সংক্রমণে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মূলত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে আসার মাধ্যমে এই মারাত্মক ভাইরাসটি ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস পরিস্থিতিটিকে উদ্বেগজনক কিন্তু নিয়ন্ত্রণযোগ্য বলে বর্ণনা করেছেন। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে বলেন, এই প্রাদুর্ভাবটি খুব দ্রুত ছড়াচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকতে হবে। এই মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান সিডিসি আগামী ছয় মাসের জন্য যৌথভাবে ৫১৮ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে। এই বৈশ্বিক সংকটের মধ্যে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের সুরক্ষায় সম্পূর্ণ কন্ট্যাক্টলেস বা

স্পর্শহীন উপায়ে এই ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন