কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৬

কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৬ |
একদিন আগে ‘এভার লাভলি’ নামক একটি মালবাহী জাহাজে (কার্গো ভেসেল) ইরানি ড্রোন আঘাত হানার ঘটনার জবাবে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান তদারকিকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, তারা বৃহস্পতিবারের ওই ড্রোন হামলার ‘শক্তিশালী জবাব’ দিয়েছে। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত রাখার স্থান এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে আঘাত হেনেছে। দক্ষিণ ইরানের বন্দর সিরিকের কাছে এই মার্কিন হামলার খবর পাওয়া গেছে। সেন্টকমের মতে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে ইরানের বিপজ্জনক আচরণ নৌচলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সিঙ্গাপুরে নিবন্ধিত বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’র ওপর বৃহস্পতিবারের

ইরানি হামলাটি গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) একটি ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’। ১৭ জুনের ওই স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়েছিল, যা মূলত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধকে কার্যকরভাবে স্থগিত করেছিল। স্মারকটি চূড়ান্ত না হলেও এটি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছিল। যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল বন্ধ রাখায় বিশ্বজুড়ে জ্বালানি, সার এবং অন্যান্য পণ্যের দাম হু হু করে বেড়েছে। এমওইউ-এর অন্যতম উদ্দেশ্য ছিল, আগামী ৬০ দিন ইরান হরমুজ প্রণালিতে বিনা ফিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে সর্বোচ্চ সহায়তা

করবে। সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার