ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব
অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না
দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত
কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য
বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই
খাসজমিতে চার মাসেই উঠল বহুতল ভবন
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি
জুলাই-আগস্টের সংঘাতের সময় চট্টগ্রামে সংঘটিত ঘটনার জেরে দায়েরকৃত মামলায় অভিযুক্ত রাউজানের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা এ বি এম ফজলে করিম চৌধুরীকে এক নজিরবিহীন ও ব্যতিক্রমী উপায়ে আদালতে হাজির করা হয়েছে।
নিয়মানুযায়ী আসামিদের প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করার বিধান থাকলেও, গতকাল ২৪শে জুন, বুধবার সকালে সাবেক এই সংসদ সদস্যকে একটি সুসজ্জিত অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
গুরুতর অসুস্থতার কারণে আদালতের পুরোটা সময় তিনি অ্যাম্বুলেন্সের ভেতরে শুয়েই কাটিয়ে দেন। আর এজলাসে নিজ মক্কেলের সশরীরে অনুপস্থিতিতেই শুনানি চালিয়ে যান তার আইনজীবী।
প্রসিকিউশন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী বর্তমানে গুরুতর অসুস্থতার
কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন আছেন। সকালে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসা হয়। বিচারকাজ শেষে বেলা আড়াইটার দিকে ফজলে করিমকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিপক্ষ ফজলে করিমের এই গুরুতর অসুস্থতার পেছনের কারণ ব্যাখ্যা করে আদালতকে জানিয়েছে, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পথে আসামি বহনকারী একটি প্রিজন ভ্যান মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই সড়ক দুর্ঘটনায় ফজলে করিমের ঘাড়ে ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল)
ভর্তি করা হয়। বর্তমানে তিনি কারা কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে ও কঠোর নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাইব্যুনালের এজলাসে সাবেক এই এমপির বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে মামলা থেকে তার অব্যাহতির পক্ষে জোরদার যুক্তি তুলে ধরেন ফজলে করিমের প্রধান আইনজীবী। তবে দীর্ঘ সময় শুনানি চলার পরও গতকাল বিবাদী পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়নি। যার ফলে আদালত আগামী রোববার (২৮শে জুন) ফজলে করিমের অব্যাহতির পক্ষে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।