দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৬

দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ |
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আগামী ২৮শে জুন থেকেই বাংলাদেশিরা আবার ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে পাঁচটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে এই আবেদন নেওয়া হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু করেন দীনেশ ত্রিবেদী। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যান এবং সেখানে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে দীনেশ ত্রিবেদী বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি,

যা আগামী ২৮শে জুন, রোববার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য শহরের ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে বলে উল্লেখ করেন তিনি। হাই কমিশনার বলেন, “আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা ৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন স্কুলছাত্র প্রেমের পিঠ দিয়ে গুলি ঢুকে গেছে, ঢামেকে অস্ত্রোপচার বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই