ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপের গরমে মানুষের আয় কমেছে, বেড়েছে খরচ
যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ
ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা
চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর
বিশ্ববাজারে কমল তেলের দাম
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো
যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা
ভেনেজুয়েলায় নিহত ছাড়াল ১৬০, আহত হাজার
কাছাকাছি সময়ে অনুভূত হওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১ হাজার। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ হালনাগাদকৃত এই তথ্য জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়বে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের পাশের লা গুয়াইরা অঞ্চল। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে দেখা গেছে, সেখানে ধ্বংসস্তূপের ভেতর থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। রদ্রিগেজের ভাষায় এই অঞ্চলটি বর্তমানে একটি বিধ্বস্ত এলাকা।
বৃহস্পতিবার দেশটির বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া ব্যক্তিদের (জীবিত বা মৃত) উদ্ধার করতে দেখা যায়। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। উদ্ধারকাজ ও সহায়তা দিতে উদ্যোগ নিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া,
ইরান, ফ্রান্স, স্পেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ। বাহরাইন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, তাঁর দেশ তাৎক্ষণিক বৃহৎ পরিসরে সহায়তামূলক সাড়া দিচ্ছে।
ইরান, ফ্রান্স, স্পেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ। বাহরাইন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, তাঁর দেশ তাৎক্ষণিক বৃহৎ পরিসরে সহায়তামূলক সাড়া দিচ্ছে।



