পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ June, ২০২৬

পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ June, ২০২৬ |
নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়লেও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন খাতের ভাতায় বড় ধরনের কাটছাঁট বা যৌক্তিকীকরণের আভাস পাওয়া গেছে। নবম পে-স্কেল নিয়ে সচিবালয়ে বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ধরে রেখে এর রূপরেখা, আর্থিক সংশ্লেষ এবং বিভিন্ন সংস্কারমূলক এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিদ্যমান (অষ্টম) জাতীয় পে-স্কেল ২০১৫ অনুযায়ী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি বেশকিছু নিয়মিত ও বিশেষ ভাতা পেয়ে থাকেন। এর মধ্যে প্রধান প্রধান ভাতা হলো-বাড়ি ভাড়া, যা মূল বেতনের একটি

নির্দিষ্ট শতাংশ (অঞ্চলভেদে ৪৫ থেকে ৭০ শতাংশ)। চিকিৎসা ভাতা-সব পদের জন্য বর্তমানে নির্ধারিত মাসিক ১,৫০০ টাকা। যাতায়াত ভাতা-নির্দিষ্ট গ্রেডের কর্মচারীদের জন্য যাতায়াত ভাড়া এবং প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গাড়ি রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সুবিধা। শিক্ষা সহায়ক ভাতা-সন্তানদের পড়াশোনার জন্য নির্দিষ্ট হারে (অনূর্ধ্ব দুই সন্তান) মাসিক ভাতা। উৎসব ও নববর্ষ ভাতা-বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ (বৈশাখী) ভাতা। টিফিন ও ধোলাই ভাতা- নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত মাসিক সামান্য কিছু টাকা। বিশেষ ও পাহাড়ি ভাতা-অঞ্চল বা কাজের ঝুঁকি বিবেচনা করে নির্দিষ্ট কিছু পদের জন্য বিশেষ ভাতা চালু রয়েছে। অর্থ বিভাগ সূত্র জানায়, সচিব কমিটির বৈঠকে মূলত নবম

পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা এবং সরকারের আর্থিক সামর্থ্যরে বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পায়। নতুন পে-স্কেলে মূল বেতন যখন বাড়ছে, তখন সামগ্রিক বাজেটের ওপর যেন মাত্রাতিরিক্ত চাপ না পড়ে, সেজন্য ভাতার হার পুনর্মূল্যায়ন বা কাটছাঁট করার প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার শতাংশের হার কিছুটা কমিয়ে একটি যৌক্তিক সীমায় আনার প্রস্তাব করা হয়েছে। কারণ, মূল বেতন বাড়লে শতাংশের হিসাবে ভাতার পরিমাণও অনেক বেড়ে যায়। এছাড়া চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতার হার কিছুটা সমন্বয় বা নির্দিষ্ট সিলিং (সীমা) বেঁধে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। একইভাবে অপ্রাসঙ্গিক বা বর্তমান সময়ে কার্যকারিতা হারানো কিছু ছোটখাটো ভাতাকে পুরোপুরি বিলোপ করার প্রস্তাব করা হয়েছে। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব

নাসিমুল গনি বলেন, রাষ্ট্র সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে বেতন বাড়াচ্ছে, তাই এর বিপরীতে জনপ্রশাসনে স্বচ্ছতা, কাজের গতি এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। শুধু আর্থিক সুবিধা গ্রহণ নয়, নাগরিক সেবাপ্রাপ্তি যেন সহজ হয়, সেদিকেও নজর রাখার তাগিদ দেওয়া হয়। বৈঠকে চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ, আইনি ভেটিং এবং কারিগরি জটিলতা দূরীকরণসহ একাধিক স্পর্শকাতর বিষয়ে আলোচনা করা হয়। নতুন অর্থবছরের শুরু থেকেই নবম পে-স্কেলের বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবিরা। এজন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ বরাদ্দও রাখা হয়েছে, যার পরিমাণ প্রায় ৪৪ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা