পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৬

পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৬ |
নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে পে স্কেল কমিটি বুধবার (২৪ জুন) এ বৈঠক ডেকেছে। বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং কারিগরি ও আইনি জটিলতা দূরীকরণসহ নানা বিষয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নে সচিব কমিটির প্রাথমিক পরিকল্পনা ছিল তিন ধাপে বেতন কাঠামো কার্যকর করা। তবে কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে এটি দুই ধাপে বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা হবে। প্রস্তাব অনুযায়ী, যদি দুই ধাপে পে স্কেল

বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) শতভাগ বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বিভিন্ন ভাতার পরিমাণ কতটা বাড়ানো হবে, সে বিষয়েও আলোচনা হবে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, বুধবার সচিব কমিটির নির্ধারিত সভা রয়েছে। ওই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি এ বিষয়টিও আলোচনায় আসতে পারে। সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি