ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’
পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে
জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি
সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির
ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার
সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা ছাত্রলীগের নেতা-কর্মীদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ‘অবৈধ বহিষ্কারাদেশের’ প্রতিবাদে ইউজিসি ভবনের সামনে বিক্ষোভ করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে প্রতিবাদ জানান সংগঠনটির নেতা-কর্মীরা। ব্যানারে লেখা হয়েছে— ‘অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করো’, ‘বহিষ্কৃত ছাত্রলীগ নেতা-কর্মীদের ছাত্রত্ব ফিরিয়ে দাও’সহ বিভিন্ন দাবি।
নেতারা অভিযোগ করেন, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রলীগের অনেক নেতা-কর্মীকে বিনা কারণে বহিষ্কার করেছে। এসব বহিষ্কারাদেশকে তারা ‘অবৈধ ও একতরফা’ বলে দাবি করেন। তারা ইউজিসিকে এ বিষয়ে হস্তক্ষেপ করে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুরক্ষার আহ্বান জানান।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা বলেন,
“আমাদের অনেক সহযোদ্ধা শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক হয়রানি। আমরা ইউজিসির কাছে দাবি জানাচ্ছি, তারা যেন দ্রুত এসব অবৈধ সিদ্ধান্ত বাতিল করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনার নির্দেশ দেয়।”এখন পর্যন্ত ইউজিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।