রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৬

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ |
রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন করা হলো। এর আগে দেশের আরও পাঁচটি জেলায় বিজিবি মোতায়েনের ঘোষণা দেওয়া হয়। এসব জেলার মধ্যে রয়েছে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার। সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখা

এবং সম্ভাব্য যেকোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রয়োজন দেখা দিলে দ্রুত মোতায়েনের জন্য বিজিবির অতিরিক্ত সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ