হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। দেশে চলতি বছরের শুরুতে হামের প্রাদুর্ভাব শুরু হলেও গত ১৫ মার্চ থেকে নিয়মিত এর তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। অদ্যাবধি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১১ জন। এ সময়ে হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের। উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৭ জন। মোট মৃত্যু হয়েছে ৬৮০ জনের। স্বাস্থ্য

অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৮৪৯ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পদক্ষেপগুলো দেরিতে এসেছে। বিশেষ করে হামের জন্য সরকারিভাবে পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রটোকল প্রকাশ করা হয়নি। ফলে উপজেলা হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল পর্যন্ত চিকিৎসকরা সমন্বিত নির্দেশনা পাচ্ছেন না। এ ছাড়া শিশুমৃত্যুর কারণ বিশ্লেষণে কোনো ডেথ রিভিউ বা ক্লিনিক্যাল অডিটও হচ্ছে না। এতে একই ভুল বারবার হওয়ার ঝুঁকি থাকছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, শুধু আইসিইউ বাড়ালেই হবে না।

দক্ষ জনবল ছাড়া আইসিইউ কার্যকর হয় না। আমাদের বিদ্যমান আইসিইউগুলোকে শিশু উপযোগী করতে হবে এবং অক্সিজেন সাপোর্ট সহজলভ্য করতে হবে। তিনি আরও বলেন, হামে আক্রান্ত শিশুকে আইসিইউ পর্যন্ত যেতে না দেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। উপজেলা পর্যায়ে দ্রুত শনাক্তকরণ, অক্সিজেন থেরাপি এবং কমিউনিটি পর্যায়ে আইসোলেশন নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ সেনা নামাচ্ছেন পুতিন’ সৌদি-তুরস্ক-পাকিস্তান সামরিক চুক্তি ভারতের জন্য কতটা চিন্তার কারণ প্রতিদিন ঠিক কতটুকু রোদ পোহানো উচিত? যা বলছেন বিশেষজ্ঞরা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড নিজেদের মনোনীত রাষ্ট্রপতিকে ভোট না দিলে, ‘সদস্যপদ’ বাতিলের হুঁশিয়ারি বিএনপি’র চিফ হুইপের বাংলাদেশ দলেরই আমাকে প্রয়োজন আছে: সাকিব শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা মাত্র তিনমাসে নতুন করে ১ কোটি মানুষ দরিদ্র্য হয়েছে আদালতে সামনে উঠে আসছে কাল্পনিক মামলা ও চার্জশিট গঠনের চিত্র আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের