ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
ইরান যুদ্ধ ও এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিকে অধিকাংশ ইসরায়েলি নেতিবাচকভাবে দেখছেন। এক জরিপে অংশ নেওয়া ৯২ দশমিক ১ শতাংশ ইসরায়েলি মনে করেন, এই সংঘাতের পর তেহরানই বিজয়ী হয়েছে। হিব্রু বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপ অনুযায়ী, ৮২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই অভিযান দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করেছে। আর যুদ্ধের ফলাফলের বিষয়ে ৮৬ শতাংশের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুদ্ধে ইসরায়েল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ও অস্তিত্বের হুমকি দূর হয়েছে। তবে জরিপ অনুযায়ী, ৭২ দশমিক ৫ শতাংশ মানুষ এই দাবিকে বিশ্বাস করেন না। ৮৭ দশমিক ৮ শতাংশ ইসরায়েলি মনে করেন, দেশটি লক্ষ্য অর্জন করতে পারেনি অথবা কেবল আংশিকভাবে সফল হয়েছে। নেতানিয়াহুর

নেতৃত্বের মূল্যায়নে ৫৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, যুদ্ধ পরিচালনায় প্রধানমন্ত্রীর ভূমিকা ছিল দুর্বল অথবা তিনি ব্যর্থ হয়েছেন। জরিপে দেখা গেছে, ৪৮ দশমকি ২ শতাংশ ইসরায়েলি আবারও হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পক্ষে। এমনকি এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের ঝুঁকি থাকলেও তারা এই পদক্ষেপকে সমর্থন করছেন। আগাম ইনস্টিটিউট ও হিব্রু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে জরিপটি চালানো হয় ১৭ থেকে ২০ জুন পর্যন্ত। এতে ১৭ বছর বা এর বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে