পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
গাজীপুরে প্রকাশ্যে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক কর্মী। রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকা প্রদক্ষিণকালে পুলিশকে বাধা দিতে দেখে প্রকাশ্যেই এই প্রাণনাশের হুমকি দেন যুবলীগের ওই কর্মী। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলের সময় রাস্তার দুপাশে বেশ কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। পুলিশ বাধা দেওয়ার প্রস্তুতি নিতে দেখে ব্যানার হাতে মিছিলের অগ্রভাগে থাকা যুবলীগের এক কর্মী পুলিশকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকেন, ‘একটাও সামনে আবি না, একটাও সামনে আবি না; একদম

মাইরা ফেলামু।’ এ বিষয়ে মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে