পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ June, ২০২৬

পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ June, ২০২৬ |
পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের গণমাধ্যম দপ্তরের বিবৃতি অনুযায়ী, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা আক্রমণ চালানো হয়, যার জেরে সীমান্তে শুরু হয় তীব্র সংঘর্ষ। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, সীমান্তে পাকিস্তানের সেনাদের ওপর হামলা চালানো হয়েছে, যার পর দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। জানা গেছে, এর আগের সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তান সীমান্ত বরাবর বিমান হামলা চালিয়েছিল। ওই সময় ইসলামাবাদ দাবি করে, তাদের হামলায় অন্তত ৭০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। তবে আফগানিস্তান

এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, ওই হামলায় নারী ও শিশুসহ সাধারণ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে ওঠে। কিছুদিন পরই পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের বড় শহরগুলোতে রাতভর বোমা হামলা চালায়, যার জবাবে আফগানিস্তানও পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবার পাল্টা হামলা চালায়। দুই পক্ষের দাবি অনুযায়ী, এসব হামলায় তিন শতাধিক সামরিক ও বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে, যদিও নিহতের সংখ্যা নিয়ে দুই দেশের তথ্যে গরমিল রয়েছে এবং তা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের পুরনো বিরোধ। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তান তাদের ভূখণ্ডে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো উগ্রপন্থী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে নিয়মিত

আত্মঘাতী হামলা চালায়। অন্যদিকে আফগান তালেবান প্রশাসন এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে আসছে এবং পাকিস্তানের বিমান হামলাকে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এই ধারাবাহিক হামলা-পাল্টা হামলার ঘটনায় জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক আইন মেনে সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন