যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৬

আরও খবর

৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?

অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি

সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য

হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?

একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড়

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৬ |
পুলিশে যেন চলছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। অন্তর্বর্তী সরকারের সময় একবার পরিবর্তনের পর আবারও বদলে ফেলা হচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। ইউনূস সরকারের সময় বিপুল অর্থব্যয়ে কেনা পোশাক পরিবর্তন করে ২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের রঙে ফেরত যাচ্ছে বর্তমান বিএনপি সরকার। গতকাল ইউনিফর্মের পরিবর্তন এনে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ নতুন সিদ্ধান্তে মেট্রোপলিটন এলাকার পুলিশ সদস্যদের ইউনিফর্ম আগের মতো হালকা অলিভ রঙের শার্ট এবং মেট্রোপলিটন ছাড়া অন্যান্য ইউনিটের (সদর দপ্তরসহ) ইউনিফর্ম গাড় নীল রঙের শার্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয়ক্ষেত্রেই খাকি রঙের ট্রাউজার বা প্যান্ট নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত

ব্যয়ে কেনা পুলিশের নতুন পোশাক, ল্যাব টেস্টে ধরা পড়ল নিম্নমান প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অ্যাক্ট, ১৮৬১ এর ধারা-১২ এ প্রদত্ত ক্ষমতাবলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ এ সংশোধন এনেছেন। সংশোধনীর অংশ হিসেবে রুল ৪ (৫) এর ক’তে উল্লেখিত ‘শার্ট আয়রন টিসি (প্যান্টন কালার কোড: ১৮-১৩০৬’ মেট্রোপলিটন পুলিশের জন্য ‘লাইট অলিভ কালার শার্ট’ এবং অন্যান্য ইউনিটের জন্য ‘ডিপ ব্লু কালার শার্ট’ দিয়ে প্রতিস্থাপিত হবে। পুলিশের নতুন ইউনিফর্ম-বুট ক্রয়ে অনিয়ম-অস্বচ্ছতার অভিযোগ অন্যদিকে রুল ৪ (৬) খ’তে উল্লেখিত ‘ট্রাউজার প্যান্টন কালার কোড: ১৯-৩৯০৩ কফি (শেল)’, ‘খাকি কালার্ড’ দিয়ে প্রতিস্থাপিত হবে। এর মধ্যে দিয়ে ২০০১-০৬ সাল মেয়াদি বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলের ধাঁচে বদলানো হলো

পুলিশের ইউনিফর্ম। ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পতনের পর পুলিশের ইউনিফর্মে পরিবর্তন এনেছিল অন্তবর্তী সরকার। সেসময় আয়রন রঙের শার্ট আর কফি রঙের ট্রাউজারে ব্যাপক আলোচনা-সমালোচনার তৈরি হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের মাঝেও অসন্তোষ দেখা দিয়েছিল। বদলে ফেলা হলো পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের ইউনিফর্ম

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের