ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র
ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি
একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন
ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয়
পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক
এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড়
এক ঝড়েই শেষ বিশ্বের ৭% বিরল বানর
‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক বা প্রাথমিক চুক্তির সমালোচনা করছেন বেশ কয়েকজন ইসরায়েলি নেতা। তাদের উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্মরণ করিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ছাড়া ইসরায়েলের প্রতি কারও কোনো সহানুভূতি নেই।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আপনারা দেখেছেন, বিবির (নেতানিয়াহুর ডাকনাম) মন্ত্রিসভার কিছু সদস্য প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করেছেন। কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করেছেন। অথচ ডোনাল্ড ট্রাম্পই বর্তমান বিশ্বের একমাত্র নেতা যার এখনো ইসরায়েলের প্রতি সহানুভূতি আছে।’
চুক্তি উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন থেকে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছেন। ভ্যান্স সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে
তিনি বলেন, ‘আমি যদি ইসরায়েলি মন্ত্রিসভায় থাকতাম, তাহলে একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করতাম না।’ ভ্যান্সের দাবি, গত তিন মাসে ইসরায়েলকে সুরক্ষা দিতে ব্যবহৃত প্রতিরক্ষামূলক অস্ত্রের প্রায় দুই-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে তৈরি। যা মার্কিন করদাতাদের অর্থে সরবরাহ করা হয়েছে। সমালোচকদের উদ্দেশে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সমস্যা নন। কিন্তু কিছু লোক মনে করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্টই তেল আবিবের জন্য সবচেয়ে বড় সমস্যা। এসব লোকদের বাস্তবতা ও তাদের দেশের বর্তমান পরিস্থিতি উপলব্ধি করা উচিত। বাস্তব পরিস্থিতি সম্পর্কে তাদের জেগে ওঠার সময় এসেছে। সংবাদ সম্মেলনে ভ্যান্স মূলত ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গভিরকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন। নেতানিয়াহুর এই দুই জোটসঙ্গীই
ইরান চুক্তির শর্ত উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি।