ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৬

ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ |
ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় অভিযান ৫ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পু্লিশ। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে শহরের বিরিঞ্চি, আলোকদিয়া ও ভালুকিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি গাজী ফৌজুল আজীম। ধৃতদের পরিবারের দাবি মামলা ছাড়াই তরুণদের ধরে নিয়ে গেছে পু্লিশ। জানা গেছে, ১৭ই জুন বুধবার সকালে ফেনী শহরের স্টেশন রোডে সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করেন অর্ধশতাধিক তরুণ। দুপুরে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘জাতির জনক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিমের ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে একদল তরুণ মিছিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। স্টেশন রোড থেকে শুরু হওয়া মিছিলটি পাশের রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে সমাপ্ত হয়। রাতে এবং পরদিন সকালে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী সন্দেহে ৫ জনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের সহদেবপুর গ্রামের হারুন উর রশিদের ছেলে জামিউল ইসলাম (২০), আলোকদিয়া গ্রামের ইলিয়াস চৌধুরীর ছেলে ইশতিয়াক মাহমুদ (১৯), আবু জাফরের ছেলে তাসফিরুল ইসলাম (১৯), ভালুকিয়া গ্রামের ইদ্রিস ভুঞার ছেলে ইফতেখার আহমেদ (১৯) ও বিরিঞ্চি গ্রামের মিলন চৌধুরীর ছেলে সাইমুন চৌধুরী। তবে তাদের

পরিবারের দাবি, তারা কেউই ছাত্রলীগের কোন পদ-পদবীতে নেই। কারা মিছিল করেছে তারা জানেন না। বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি বলেন, মিছিলের ঘটনায় ৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ