প্রবাসীদের বিক্ষোভের অতীত স্মৃতি স্মরণ করে লন্ডন সফর বাতিল করেন শফিকুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ June, ২০২৬

প্রবাসীদের বিক্ষোভের অতীত স্মৃতি স্মরণ করে লন্ডন সফর বাতিল করেন শফিকুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ June, ২০২৬ |
জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সেন্টারে হল ভাড়া করে আয়োজিত আলোচনা সভায় যোগদানের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। কয়েক সপ্তাহ আগে অক্সফোর্ডের বাংলা সোসাইটি ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট সেন্টারে জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি ডিবেট-কাম-আলোচনার আয়োজন করে। উদ্যোক্তাদের লক্ষ্য ছিল জুলাইয়ের বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের প্ল্যাটফর্ম দেওয়া। এজন্য বিএনপিসহ বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করা হয়। বিএনপির অনেক প্রথম সারির নেতা উৎসাহী না থাকায় বা সাড়া না দেওয়ায় দলের পক্ষ থেকে অধ্যাপক নাহরীনকে প্রস্তাব করা হয়। তিনি রাজি হন। একই সঙ্গে শফিকুল আলমও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত,

সাদিক কায়েম, নাবিলা, শফিকুল আলম ও অধ্যাপক নাহরীনের ছবি সম্বলিত পোস্টার প্রকাশিত হয়। কিন্তু যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশি প্রবাসী ও আওয়ামী লীগ সমর্থকরা এই অনুষ্ঠান ঘিরে প্রতিবাদ-বিক্ষোভের ডাক দেন। এতে ভড়কে যান শফিকুল আলম, মনে পড়ে যায় লন্ডন সফরের অতীত স্মৃতি। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় লন্ডন সফরে গিয়ে তিনি স্থানীয় বাংলাদেশিদের হাতে হেনস্তার শিকার হন। প্রতিবাদের মুখে পড়েন। সেই অভিজ্ঞতার স্মৃতি স্মরণ করে শেষ মুহূর্তে তিনি অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত থাকেন। অনুষ্ঠান শুরুর মাত্র ৩০ ঘণ্টা আগে বিএনপির অফিসিয়াল প্রতিনিধি অধ্যাপক নাহরীনও অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেন। আয়োজক সূত্র জানিয়েছে, এ ঘটনায় তারা বিএনপির ওপর বিরক্তি প্রকাশ করেছেন। তারা মনে করেন, দলটি

যথাযথ গুরুত্ব দিয়ে প্রতিনিধি পাঠাতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে শফিকুল আলমেরও বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রবাসী রাজনৈতিক অঙ্গনে এ ঘটনা নিয়ে আলোচনা চলছে। অনেকে মনে করছেন, প্রবাসে প্রতিবাদ ও বিরোধিতার মুখে জুলাই আন্দোলনকারী ও অন্তর্বর্তী সরকারের কর্তাব্যাক্তিদের পৃথিবী দিন কে দিন ছোট হয়ে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন