ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা
ভোলার মনপুরা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মনিরের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে মনিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। তিনি শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন। তার হাত ও পায়ের সার্জারি হয়েছে।
তবে আহত মনিরের দাবি, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা লোহার রড দিয়ে পিঠিয়ে তার হাত-পা ভেঙে দিয়েছে।
ঢাকার সেন্ট্রাল হাসপাতাল থেকে মনির জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে যুবদল নেতা শাহজাহান মাষ্টার ও তার ভাই জুয়েলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা লোহার রড দিয়ে হামলা চালায়। এ
সময় তারা এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে। তিনি আরও জানান, এর আগে ফকিরহাট বাজারে তাদের ত্রিশ বছর আগে কেনা একটি দোকান জোর করে দখল নেয় যুবদল নেতা শাহজাহান মাষ্টারসহ অন্যরা। তিনি এ ঘটনা নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে। এর আগে আমার তিন ভাইকে তারা মারধর করে। এ ব্যাপারে যুবদল নেতা শাহজাহান মাষ্টারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদের সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, এ ঘটনায় জড়িত কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত
নয়। যদি কেউ থেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনার নিন্দা জানিয়েছেন। মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, এ ব্যাপারে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।