ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৬

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৬ |
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও ওরিয়েন্টাল প্রদেশে সোমবার (১৫ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে ভূপৃষ্ঠের ১১১.৯ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোন্দাগুইতানের সমুদ্র উপকূল থেকে প্রায় ৬৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত সপ্তাহে ফিলিপাইনের মিন্দানাও উপকূলে ৭.৮ মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল, যা পুরো অঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। ওই দুর্যোগে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। গত সপ্তাহের সেই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬১

জন নিহত হন, আহত হন ১,০৪০ জনেরও বেশি মানুষ এবং এখনও নিখোঁজ রয়েছেন ৪০ জন। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আজ আবার নতুন করে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানল। সূত্র: আনাদোলু এজেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল তিন মামলায় জামিন পেলেন মমতাজ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ