চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৬

চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৬ |
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলসহ সিরিয়া এবং গাজা উপত্যকায় দখলকৃত এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরাইল। সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই ঘোষণা দেন। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান এবং ভবিষ্যতের সব ধরনের চাপ উপেক্ষা করেই লেবাননসহ অন্যান্য অঞ্চলে ইসরাইলি বাহিনীর অবস্থান বজায় রাখা হবে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ তার বিবৃতিতে আরও উল্লেখ করেন, দক্ষিণ লেবাননে ইসরাইলের দখলকৃত এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হবে। তিনি দাবি করেন, ইসরাইলের এই কঠোর অবস্থানের কথা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের স্পষ্ট

জানিয়ে দিয়েছেন। একই বার্তা তিনি নিজে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকেও পৌঁছে দিয়েছেন বলে জানান। লেবানন পরিস্থিতির জের ধরে ইরান যদি ইসরাইলে কোনো ধরনের হামলা চালায়, তবে তেহরানের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছেন কাটজ। এদিকে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও এই মার্কিন-ইরান চুক্তির তীব্র সমালোচনা করেছেন। তিনি এক বিবৃতিতে দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তি তেল আবিবকে কোনোভাবেই দায়বদ্ধ করে না। এর আগে গত রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। এই চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্তকরণ এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি

অন্তর্ভুক্ত ছিল। তবে ওয়াশিংটন ও তেহরানের এই চুক্তি ঘোষণার পরও আজ সোমবার দক্ষিণ লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। লেবাননের সরকার জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩,৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১১,৫০০ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১৫ লক্ষাধিক মানুষ। সূত্র: আনাদোলু এজেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল তিন মামলায় জামিন পেলেন মমতাজ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ