ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৬

ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৬ |
ইরানের বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ জন বন্দির সাজা হ্রাস ও মওকুফের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর দেশটির সর্বোচ্চ নেতার এই সাম্প্রতিক ক্ষমার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইরানের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এত বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসির সাজা মকুব করে ক্ষমা প্রদর্শন করা হলো। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর আরও বিস্তারিত উল্লেখ করে বলেন, এই বন্দিদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত অভিযোগকারী বা বাদী ছিল না এবং অতীতে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো অপরাধের ইতিহাসও তাদের নেই। কারাগারে বন্দি অবস্থায় তাদের উন্নত আচরণ, অপরাধের জন্য প্রকাশ করা গভীর অনুশোচনা

এবং নিজেদের সংশোধনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কারণেই তারা এই রাজক্ষমার যোগ্য বলে বিবেচিত হয়েছেন। ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশ বা প্রস্তাবের ভিত্তিতে দেশটির সর্বোচ্চ নেতা যেকোনো সাজাপ্রাপ্ত আসামির সাজা সম্পূর্ণ মকুব বা হ্রাস করার বিশেষ অধিকার রাখেন। তবে দেশটির আইন অনুযায়ী এই সাধারণ ক্ষমা নির্দিষ্ট কিছু গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। বিশেষ করে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, সুসংগঠিত বা সশস্ত্র মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ এবং আত্মসাতের মতো অপরাধে দণ্ডিত আসামিরা এই ক্ষমার আওতায় আসেন না। সূত্র: মেহের নিউজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান