ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৬

ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৬ |
ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর তিন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারত সরকার। একই ঘটনায় জাহাজটির ২১ জন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, পালাউয়ের পতাকাবাহী ‘সেত্তেবেলো’ নামের জাহাজটিকে মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে একাধিকবার অনুরোধ করা হয়েছিল। তবে নাবিকরা তা উপেক্ষা করেন বলে দাবি করা হয়। এরপর একটি মার্কিন বিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে ‘নির্ভুল নিশানাযুক্ত গোলা’ নিক্ষেপ করা হয়। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার পর তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি এ ঘটনায় বেসামরিক নৌযান ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ

করার আহ্বান জানানো হয়েছে। এদিকে সেন্টকম দাবি করেছে, চলমান পরিস্থিতিতে ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপের পর থেকে তারা একাধিক অভিযান চালিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আটটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও ১৩৪টি জাহাজের রুট পরিবর্তন করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে চলতি সপ্তাহে একই ধরনের আরেকটি ঘটনায় পালাউ পতাকাবাহী একটি তেল ট্যাংকারে হামলা হলে সব ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। ওই ঘটনায়ও মার্কিন বাহিনীর নির্দেশনা অমান্য করার অভিযোগ আনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম