ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে এবার গৃহায়ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন পশ্চিমবঙ্গের আলোচিত বিধায়ক কলিতা মাঝি। বুধবার রাজ্য সরকারের এক বিবৃতির মাধ্যমে রাজ্যের ৪১ জন মন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়। এতে নতুন মন্ত্রীদের দপ্তর দেওয়ার পাশাপাশি আগে শপথ নেওয়া মন্ত্রীদের দপ্তরেও কিছুটা রদবদল আনা হয়েছে।
বণ্টন তালিকা থেকে দেখা গেছে, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া কলিতা মাঝিকে গৃহায়ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর প্রার্থী হিসেবে পূর্ব বর্ধমানের আউসগ্রাম আসন থেকে জয় পান তিনি। নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামা প্রসন্ন লাহিড়ীকে ১২ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের এই
মন্ত্রিসভায় ১৯ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখেছেন চারটি মন্ত্রণালয়। স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব এবং বিদ্যুৎ মন্ত্রণালয় তাঁর অধীনে থাকবে।
মন্ত্রিসভায় ১৯ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখেছেন চারটি মন্ত্রণালয়। স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব এবং বিদ্যুৎ মন্ত্রণালয় তাঁর অধীনে থাকবে।



