তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৬

আরও খবর

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ

জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ

থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে

তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র

হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার

ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?

“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট

তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৬ |
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এক সিনিয়র কর্মকর্তাকে মারধরের ঘটনায় কৃষি প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার দুই দিন পরও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং হামলার শিকার কর্মকর্তা ও অভিযুক্ত কর্মকর্তা দুজনকেই তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এদিকে হামলার ঘটনার জেরে বুধবার ডিএই মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিমকে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে। গত সোমবার রাতে সংঘটিত ঘটনায় আহত হন ডিএইয়ের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংগনিরোধ উইং) ও ২৯তম বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তা বনি আমিন খান। অভিযোগ অনুযায়ী, ডিএইয়ের অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-২) এবং ৩১তম বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তা এ এম মাসুম বিল্লাহ তাকে

প্রকাশ্যে ঘুষি মেরে রক্তাক্ত করেন। ঘটনার পরদিন মঙ্গলবার বনি আমিন খান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন এবং ঘটনার বিচার দাবি করেন। ডিএইর একাধিক সূত্র জানিয়েছে, অভিযোগ জমা দেওয়ার পর অভিযুক্ত কর্মকর্তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি কৃষি সচিব রফিকুল ই মোহামেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং আহত কর্মকর্তার বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন। এর একদিন পর বুধবার কৃষি মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে দুই কর্মকর্তাকেই বদলি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, এ এম মাসুম বিল্লাহকে সুনামগঞ্জে অতিরিক্ত উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বনি আমিন খানের পূর্বের বদলির আদেশ বাতিল করে তাকে নড়াইলে অতিরিক্ত

উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। দুই কর্মকর্তাকেই বুধবারের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ডিএই সূত্রে জানা গেছে, চোখে আঘাত পাওয়ার কারণে বনি আমিন খান এখনো চিকিৎসা নিচ্ছেন। তা সত্ত্বেও তাকে তাৎক্ষণিকভাবে কর্মস্থল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, গত সোমবার রাত পৌনে ৮টার দিকে কেআইবি চত্বরে বনি আমিন খান ও এ এম মাসুম বিল্লাহর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাসুম বিল্লাহ বনি আমিন খানের মুখে একাধিক ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় উপস্থিত কর্মকর্তারা হতভম্ব হয়ে পড়েন। পরে কেআইবি ও কৃষি ক্যাডারের অন্য কর্মকর্তারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলায় বনি আমিন খানের মুখমণ্ডল ফুলে

যায় এবং বাম চোখের নিচে আঘাত লেগে রক্তপাত হয়। পরে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বনি আমিন খান বলেন, আমি কেআইবি চত্বরে হামলার শিকার হয়েছি। ঘটনার বিচার চেয়ে লিখিত আবেদন করেছি। আমি চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশাসনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে এ এম মাসুম বিল্লাহ ঘটনার কথা স্বীকার করে বলেন, 'এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার পরপরই উপস্থিত সবার সামনে আমি দুঃখ প্রকাশ করেছি এবং স্যারের কাছে ক্ষমা চেয়েছি।' ঘটনার বিষয়ে জানতে চাইলে কৃষি সচিব রফিকুল ই মোহামেদ বুধবার রাতে বলেন, আমরা দুজনকেই বদলি করেছি। তাকে তো গুলি কিংবা ছুরিকাঘাত করা হয়নি। আমরা পরবর্তীতে তদন্ত

কমিটি গঠন করবো। তদন্ত কমিটির জন্য কর্মকর্তা খোঁজা হচ্ছে। আসলে কে কাকে আঘাত করেছে, কী ঘটেছে সেটি তদন্ত করে দেখা হবে। আঘাত করেছে নাকি খামচি দিয়েছে, সেটাও তদন্তে পরিষ্কার হবে। অন্যদিকে ডিএই মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম বলেন, ঘটনা তদন্তে ডিএইর পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে শারীরিক হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বুধবার রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত একটি বার্ষিক কারিগরি কর্মশালা শেষে ডিএই মহাপরিচালককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন খাগড়াছড়ির পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক দুলু

হামলার ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মহাপরিচালকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। এক পর্যায়ে তিনি উচ্চস্বরে কথা বলেন এবং মহাপরিচালকের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেন। এ সময় এমদাদুল হক দুলুর সঙ্গে ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বনি আমিন খান ও সাব্বির। ঘটনার সময় কৃষি উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কোনো কথার জবাব না দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, এমদাদুল হক দুলুর কর্মস্থল খাগড়াছড়ির পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র হলেও তিনি অধিকাংশ সময় রাজধানীর খামারবাড়িকেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন

প্রকল্পের ঠিকাদারি কার্যক্রমের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর