ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৬

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৬ |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম দিনেই কোম্পানি দুটির শেয়ারদরে বড় ধরনের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গতকাল থেকে বিএসইসির নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বাজারের স্বাভাবিক চাহিদা ও সরবরাহের ভিত্তিতে শেয়ার দুটির দর নির্ধারিত হতে শুরু করে। ফলে একদিনেই প্রায় সর্বোচ্চ পতনসীমা বা সার্কিট ব্রেকারের কাছাকাছি নেমে আসে কোম্পানি দুটির শেয়ারদর। ফ্লোর প্রাইসের কারণে সোমবার পর্যন্ত বেক্সিমকোর শেয়ার ১১০ টাকা ১০ পয়সা এবং ইসলামী ব্যাংকের শেয়ার ৩২ টাকা ৬০ পয়সায় আটকে ছিল। তবে ফ্লোর তুলে নেওয়ার পর গতকাল বেক্সিমকোর শেয়ারদর ৯ দশমিক ৯৯ শতাংশ কমে ৯৯ টাকা ১০ পয়সায় নেমে আসে। একই

দিনে ইসলামী ব্যাংকের শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ কমে দাঁড়ায় ২৯ টাকা ৪০ পয়সায়। এর আগে সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এক আদেশে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগের সার্ভেইল্যান্স বিভাগ থেকে জারি করা ওই আদেশে একই সঙ্গে সব তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে প্রচলিত আপার ও লোয়ার সার্কিট ব্রেকার পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, পুঁজিবাজারের উন্নয়ন এবং বাজারে স্বাভাবিক মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২০২৪ সালের ২৮শে আগস্ট জারি করা আদেশের মাধ্যমে বেক্সিমকো ও ইসলামী

ব্যাংকের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস এবং সংশ্লিষ্ট বিধিনিষেধ বাতিল হলো। একই সঙ্গে ২০২১ সালের ১৭ই জুন জারি করা আদেশ অনুযায়ী সব তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে প্রচলিত সার্কিট ব্রেকার ব্যবস্থা পুনরায় কার্যকর থাকবে। ফলে এখন থেকে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারদরও বাজারের চাহিদা ও সরবরাহের ভিত্তিতে নির্ধারিত সীমার মধ্যে ওঠানামা করতে পারবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় এ দুই শেয়ারের স্বাভাবিক মূল্য আবিষ্কার (প্রাইস ডিসকভারি) বাধাগ্রস্ত হচ্ছিল। ফ্লোর তুলে দেওয়ার পর বাজার এখন প্রকৃত চাহিদা-সরবরাহের ভিত্তিতে শেয়ার দুটির মূল্য নির্ধারণ করছে, যার প্রতিফলন প্রথম দিনেই দেখা গেছে। শেয়ারবাজারে বড় ধরনের পতন ঠেকাতে ২০২০ সালের ১৯শে মার্চ তৎকালীন বিএসইসি চেয়ারম্যান এম

খায়রুল হোসেনের নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো ফ্লোর প্রাইস আরোপ করে। পরে ২০২১ সালের জুনে তা প্রত্যাহার করা হলেও ২০২২ সালের ২৮শে জুলাই আবারও সব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ওপর ফ্লোর প্রাইস আরোপ করা হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে অধিকাংশ কোম্পানির ক্ষেত্রে এ সীমা তুলে নেওয়া হয়। সর্বশেষ ২০২৪ সালের ২৮শে আগস্ট বেক্সিমকো ও ইসলামী ব্যাংক ছাড়া বাকি চার কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে অবশিষ্ট দুই কোম্পানির ক্ষেত্রেও সেই বিধিনিষেধ তুলে নেয় নতুন কমিশন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক ঢাবির ‘নীল দলের’ ২৩১ শিক্ষকের বিচার চাইলেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে সার বিক্রির প্রস্তাব রাশিয়ার, মার্কিন অনুমতি নিয়ে শঙ্কা এলাকার সবচেয়ে ভালো ছেলেটা শিবির করে: জুবায়ের কেমন শিবির? আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক দেখেন না জার্মান তারকা “রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের