থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৬

থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৬ |
মবের ভয়ে নিরাপত্তার দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানায় আশ্রয় নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সমন্বয়ক এবং বানিয়াচং থানায় আগুন সন্ত্রাস চালানো, পুলিশ হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করা মাহদী হাসান। ১০ই জুন, বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত মত প্রকাশের জেরে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে ধাওয়া করে হত্যার চেষ্টা চালিয়েছেন এবং প্রাণভয়ে তিনি পুলিশের কাছে গিয়েছেন। জানা গেছে, আজ দুপুরে ব্যক্তিগত ড্রাইভিং পরীক্ষা দিতে যাওয়ার সময় মাহদী হাসানের ওপর হামলার চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন। নিজের ফেসবুক লাইভে তাকে বেশ আতঙ্কিত অবস্থায় দেখা যায়। এ সময় তিনি প্রশ্ন তোলেন, ভিন্নমত বা

ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার তার নেই কি না। প্রাণ রক্ষার্থে তিনি দৌড়ে ও রিকশায় চড়ে হবিগঞ্জ সদর থানায় প্রবেশ করেন এবং ডিউটি অফিসারের রুমে আশ্রয় নেন। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহদী হাসান মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২রা জানুয়ারি এক বিতর্কিত ঘটনায় মাহদী হাসান থানার ওসির কক্ষে ঢুকে গিয়ে তীব্র মন্তব্য করেন। সেখানে তিনি দম্ভের সাথে বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা সরকারকে ক্ষমতায় এনেছে এবং এক পর্যায়ে বানিয়াচং থানায় অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার বিষয়ে বিতর্কিত বক্তব্য দেন। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার পর তাকে গ্রেপ্তার করা হলেও পরে

জামিনে মুক্তি পান। ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক সহিংসতার সময় বানিয়াচং থানায় ভয়াবহ হামলা, অস্ত্র লুট এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে, যেখানে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনাও ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহদী হাসান মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ভিডিওতে নির্দিষ্ট কোনো হামলাকারীকে শনাক্ত করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!