নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৬

নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৬ |
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ফারুক হোসেন (২৭) নামের ওই যুবককে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও আওয়ামী লীগ নেতাদের দাবি অনুসারে, ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি ৬ জুন নোয়াখালীতে আওয়ামী লীগের বড় মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি

সিএনজিচালিত অটোরিকশায় করে ৩-৪ জন সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে তার তলপেট ও হাঁটু ক্ষতবিক্ষত হয়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাজনৈতিক প্রেক্ষাপটে হামলা এই হামলাকে বিএনপি-জামায়াতের পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। গত ৬ জুন নোয়াখালীতে আওয়ামী লীগের ডাকা বড় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মিছিলের পর পুলিশের ধরপাকড় এবং আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। আওয়ামী লীগ নেতৃত্বকে নির্মূল করতে বিএনপি-জামায়াত জোটের কর্মীরা এ ধরনের হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত ৮ জুন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ তিনটি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক

করে, যাকে স্থানীয়রা জামায়াতে ইসলামীর সাথে যুক্ত বলে দাবি করেন। এসব ঘটনাকে একসূত্রে গেঁথে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের উত্থান ঠেকাতে বিএনপি-জামাত শিবির সশস্ত্র হামলার পথ বেছে নিয়েছে। বিস্তারিত সংবাদঃ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ জামায়াত কর্মী আটক আহত ফারুকের পরিবার ও আওয়ামী লীগ নেতারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে, তবে এখনো কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করছে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্ব। নোয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি